1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধামরাইয়ে পুলিশি টহলে তিন অপহরণকারীকে গ্রেফতারসহ স্কুল ছাত্রী উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডাচ্‌-বাংলা ব্যাংকের জনসংযোগ ও ব্র্যান্ড স্পেশালিস্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান হলেন নজরুল ইসলাম   বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করলেন চন্দিয়া মহিলা কলেজ  সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বেশি দামেও মিলছে না জ্বালানি তেল ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা 

ধামরাইয়ে পুলিশি টহলে তিন অপহরণকারীকে গ্রেফতারসহ স্কুল ছাত্রী উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৯৬ বার

বিশেষ প্রতিবেদক : ঢাকা জেলার ধামরাই উপজেলার বাটুলিয়া আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকারে কারে করে এক স্কুলছাত্রীকে অপহরণ করে পালানোর সময় ধামরাই থানা পুলিশের টহলদল তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার রাতে ধামরাই উপজেলার কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া এলাকায় ঘটেছে এ ঘটনাটি।

এ বিষয়ে ধামরাই থানায় অপহরণ আইনে একটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট পুলিশের সাব- ইন্সপেক্টর এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন । বৃহস্পতিবার সকালে ভিক্টিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিক্টিমকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ।

গ্রেপতারকৃতরা হলেন, ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জেঠাইল গ্রামের ফজলুল হকের ছেলে শরীফুল ইসলাম শরীফ, একই উপজেলার গুমগ্রাম খেলাবাড়ী এলাকার বাবুল হোসেনের ছেলে রনি, চৌহাট চড়পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে সাকিব হোসেন।

ধামরাই থানার উপপুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আঞ্চলিক মহাসড়কের বাটুলিয়া পুলিশ চেকপোস্টে টহল চলাকালে অপহরণকারীদের প্রাইভেটকারটির গতিবিধির সন্দেহ হলে প্রাইভেটকারটি থামাই। পরে প্রাইভেটকারটির গ্লাস নামাতেই মুখবাঁধা অবস্থায় এক কিশোরীকে দেখতে পেলে আরও সন্দেহের মাত্রা বেড়ে যাওয়ায়,জিজ্ঞাসাবাদের একপ্রশ্নের জবাবে বলেন, মেয়েটি মানসিক রোগী, তাই তাকে মুখ বেঁধে হাসপাতালে নেওয়া হচ্ছে। একপর্যায়ে অপহরণকারীরা অপহরণের কথা স্বীকার করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে।

ডাক্তারি স্বাস্থ্য পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ২২ ধারার জবানবন্দির জন্য ওই কিশোরীকে আদালতে পাঠানোও হবে। অপরদিকে তিন অপহরণকারীকেও আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net