1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহটাইনে পবিত্র ঈদুল ফিতর পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার শহীদ মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন নবীনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চারা বিতরণ মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাহটাইনে পবিত্র ঈদুল ফিতর পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৮৩ বার

সাহিন সিকদার, বাহরাইন: করোনাভাইরাস মহামারির মধ্যে বিদায় নিল আরও একটি রমজান মাস। পালিত হলো ঈদুল ফিতর। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। করোনার প্রকোপে গত বছর ঈদের জামাত বন্ধ ছিলো, তাই পরিপুর্ণ ঈদের আমেজে ঈদ উদযাপন করতে পারেনি দেশটি। তবে এ বছর পরিস্থিতি বদলেছে। স্বাস্থ্যবিধি মেনে স্থানিয় সময় সকাল ৫.১৫তে ঈদের জামাত অনুষ্টিত হয়েছে। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠেছে স্থানীয় বাহরাইনীরা সহ বাহরাইনে অবস্থানরত প্রবাসীরা। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্টান এ উপলক্ষে বিভিন্ন আয়োজন করেছে। বাহরাইন সরকার অনুমোদিত সংগঠন বাংলাদেশ সোসাইটি বিভিন্ন শ্রমিক ক্যাম্পে এবং নিম্ন আয়ের মানুষকে বিভিন্ন ঈদ উপহার বিতরণ করেছে। বাহরাইনে দীর্ঘদিন থেকে সুনামের সাথে ব্যবসা করে আসা এমকে ওরিশ্যা কোম্পানির বাংলাদেশী মালিক কামাল আহমেদ তার কোম্পানিতে কর্মরতদের জন্য ঈদ উপহার বিতরণের আয়োজন করে। বাহরাইন প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার বিতরন করেন। বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহমেদ ও সাধারণ সম্পাদক সবুজ মিলন এবং বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজুমদার বাহরাইন সহ দেশে বিদেশে থাকা সবার প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net