1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় মিলেছে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

লালমনিরহাটে পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় মিলেছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ৪০৮ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে:
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাশের তল এলাকায় একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
তাৎক্ষণিক পরিচয় না মিললেও পরে শনিবারের দিন সন্ধায় পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় লালমনিরহাট পুলিশ বিভাগ।
নিহত ওই ব্যাক্তির নাম জয়নাল আবেদীন ( ৩৫) সে রংপুরের মিঠাপুকুর থানার আস্করপুর গ্রামের মোঃ মোন্নাফ হোসেনের ছেলে। বিষয়টি থানা পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, শনিবার ২২ মে সকালে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ওই লাশ দেখতে পেয়ে চিল্লা – চিল্লি করে।তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে।পরে তারা থানা পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম জানান,মরদেহ নিতে তার পরিবার এসেছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net