ঢাকা   ১০:০৮:২৫ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

হালদা নদী রক্ষায় নৌ সদর দপ্তরের সিসিটিভি কন্ট্রোল সিস্টেম পর্যবেক্ষণে মৎস্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম আহরণের জন্য বিখ্যাত হালদা নদীর জীব বৈচিত্র রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার মনিটরিং প্রক্রিয়া পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বুধবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিলের নৌ পুলিশ সদর দফতরে অবস্থিত কন্ট্রোল রুমে হালদা নদী রক্ষায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় উপস্থিত বাংলাদেশ নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম হালদা নদী রক্ষায় নৌ পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো মন্ত্রীকে অবহিত করেন।

অমাবস্যার মধ্যে হালদা নদীতে মা-মাছ ডিম ছাড়ার ব্যাপারে প্রস্তুতি, এখানে স্থাপিত ৯টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হালদার মনিটরিং পদ্ধতি, হালদার দৃশ্যগুলো মন্ত্রীকে অবহিত করেন ডিআইজি।

তিনি বলেন, হালদা নদী রক্ষায় সরকার অনেক বেশি কঠোর অবস্থানে রয়েছে। নৌ পুলিশের অভিযানও চলছে নিয়মিত। সামনে মা-মাছ ডিম ছাড়বে তাই আমরা সতর্ক রয়েছি।’

এ সময় তিনি হালদা নদী রক্ষায় আরো কঠোর হওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি