1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

১ কোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেফতার

বিশেষ প্রতিবেদক,মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৩০ বার

সাভারে কলমায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের হিরোইনসহ (বাবা-ছেলে) দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সে সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসটিও জব্দকরা হয়েছে। মঙ্গলবার (২৫ মে) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী।

তিনি বলেন, এর আগে ২৪ মে সোমবার সকাল সাড়ে ১১ টার সময় সাভারের কলমা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বি-বাড়িয়া জেলার নবীনগর থানার কড়ইবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ ইসমাইল হোসেন ওরফে বাবুল(৫১), মোঃ কাওছার আহমেদ ওরফে জয় (১৯)।

তারা উভয়ের সাথে বাবা-ছেলের সম্পর্ক এবং দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী।

র‌্যাব -৪ জানান, সিপিসি-২, র‌্যাব-৪ এর একটি দল সাভারের কলমা এলাকার আতিকের অটোমোবাইলসের সামনে চেকপোস্ট পরিচালনা করার সময়, ঢাকাগামী একটি অ্যাশ কালারের প্রাইভেটকার থামিয়ে জিজ্ঞাসা করলে সন্দেহ হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের প্রাইভেটকারে থাকা ১০টি পলিপ্যাকে সংরক্ষিত তিন রংয়ের যার বাজার মূল্য প্রায় ১কোটি ১০ হাজার টাকার ১কেজি ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সাথে জব্দ করা হয় ৩৩ হাজার ৩৩০টাকা ও প্রাইভেটকারটি।

র‌্যাব-৪ এর (অপস) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাইক্রোবাসযোগে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করেছেন তারা।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সাভার মডেল থানায় আজ হস্তান্তর করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net