1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইসলামপুর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফের প্রচেষ্টায় অবশেষে চলছে সড়ক সংস্কারের কাজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

ইসলামপুর চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফের প্রচেষ্টায় অবশেষে চলছে সড়ক সংস্কারের কাজ

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৬৬ বার

কক্সবাজার সদরের ইসলামপুর-নাপিতখালী বটতলীর জরার্জিন সড়ক অবশেষে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শরীফের একক প্রচেষ্টায় ও রেলওয়ের ঠিকাদারী প্রতিষ্টান চায়না’র সার্বিক সহযোগিতায় চলছে সংস্কারের কাজ।

ইসলামপুর ইউনিয়ন উপজেলার দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন। ৯টি ওয়ার্ডের সমন্বয়ে ইউনিয়নটি গঠিত। চলাচলের জন্য ইউনিয়নটিতে গড়ে তোলা হয়েছে পর্যাপ্ত রাস্তাঘাট।

কিন্তু সংস্কার বা মেরামতের অভাবে ইউনিয়নের নাপিতখালী টু বাজার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যার খেসারত দিচ্ছে ইউনিয়নবাসী।

দিনের পর দিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। ফলে বাধ্য হয়ে ব্যক্তি প্রচেষ্টায় সড়ক মেরামতের কাজ করছেন স্থানীয় ব্যবসায়ী ও সদর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শরীফ কোম্পানী।

২৭ মে (বৃহষ্পতিবার) ইউনিয়নের নাপিতখালী বটতলী থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় পৌনে ১ কিলোমিটার সড়কের ভাঙা ও গর্ত অংশের মেরামত কাজ শুরু করেন মোহাম্মদ শরীফ কোম্পানী।
একক প্রচেষ্টায় ও রেলওয়ের ঠিকাদারীর প্রতিষ্টান চায়না’র উদ্যোগে সড়কের সংস্কার কাজ করছেন তিনি।

মোহাম্মদ শরীফ বলেন, সড়কের খানা-খন্দকের কারণে মানুষের দুর্ভোগের মাত্রা ক্রমেই বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে জনদুর্ভোগ। দীর্ঘদিন ধরে সড়কটির এই অবস্থা দেখে সংস্কারের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সওজের কাছে যাওয়া হয়। কিন্তু কোনও লাভ হয়নি।

তাই ভুক্তভোগী ইউনিয়নবাসীর সুবিধার্থে সড়ক সংস্কারের কাজ শুরু করেছি। এখন দেখা যাক কতটুকু সামনে এগোনো যায়।

তিনি আরও বলেন, সড়কের বেহাল দশা চেয়ে চেয়ে আর কতদিন দেখা যায়। কত দিনই বা দুর্ভোগ সহ্য করা যায়। এসব ভাবনা থেকে রাস্তা সংস্কারের কাজে নিজেকে নিয়োগ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net