1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গত মধ্যরাতে হালদায় ডিম ছেড়েছে মা মাছ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

গত মধ্যরাতে হালদায় ডিম ছেড়েছে মা মাছ

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২২৭ বার

প্রতিক্ষার পর দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম ছেড়েছে রুই জাতীয় মা মাছ।

বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে ডিম ছেড়েছে মা মাছ।

গড়দুয়ারা এলাকার ডিম সংগ্রহকারী কামাল সওদাগর বলেন- ‘মঙ্গল ও বুধবার সকাল থেকে আমরা নমুনা ডিম সংগ্রহ করেছি। জোয়ারের পানি বৃদ্ধি ও পানিতে লবণের পরিমান বেশি হওয়ায় মা মাছ ডিম ছাড়তে অনুকূল পরিবেশ পায়নি। রাতের জোয়ার শেষে ভাটার সময় রুই জাতীয় মা মাছ ডিম ছেড়েছে।’

উপজেলার মধ্য মাদার্শা এলাকার আশু বড়ুয়া জানান- ‘আমার ছয়টি নৌকা দিয়ে ডিম সংগ্রহ করে একেকজন ৩ কেজি করে ডিম পেয়েছি।’

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন বলেন- ‘রাত আনুমানিক ১টার দিকে হালদা নদীর বিভিন্ন স্থানে মা মাছ ডিম ছেড়েছে।’ হালদা নদীর আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনা ও সত্তার ঘাট অংশে ডিম সংগ্রহ করে আহরণকারীরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন- ‘বুধবার দিবাগত মধ্যরাত থেকে হালদায় মা মাছ পুরোপুরি ডিম ছাড়ে। নদীর রামদাস মুন্সিরহাট থেকে অঙ্কুরি ঘোনা পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ডিম সংগ্রহ করছে। এদিকে হালদা থেকে আহরিত ডিম হালদার পাড়ে স্থাপিত মাটির কুয়া ও হ্যাচারীতে পরিচর্যা করছেন আহরণকারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net