1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতিকে অস্ত্র উঁচিয়ে পুলিশ কনস্টেবলের হুমকি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতিকে অস্ত্র উঁচিয়ে পুলিশ কনস্টেবলের হুমকি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৬৬ বার

আনোয়ার হোসেন শামীম,গাইবান্ধা :
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২০ মে) বিকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার।

আসিফ জানান, বিকালে গাইবান্ধা জেলা শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে কম গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিক-আপ আমার বাইকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। পরে উঠে ড্রাইভারকে জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর কথা বলি। এসময় পিক-আপে থাকা জামিল নামে এক পুলিশ কনস্টেবল আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলে ও বাক-বিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে তার সঙ্গে থাকা অস্ত্র আমার দিকে তাক করে হত্যার হুমকি দেয়।

বিষয়টি জেনে তখনই ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হন জানিয়ে তিনি বলেন, আমি তাদের শান্ত করি এবং সিনিয়র নেতাদের বিষয়টি জানাই। তবে এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল জামিলের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে অনেকবার চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত পুলিশ কনস্টেবল জামিলের। তবে ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম জানান, ওই সময় কনস্টেবল জামিলের সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফের সরকারের ভুল বোঝাবুঝি ও কথা কাটাকাটি হয়। পরে ছাত্রলীগ নেতাকে বুঝিয়ে আমি ঘটনাস্থল থেকে চলে আসি।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাবেক নেতা কর্মীরা জানান, সামান্য বিষয় নিয়ে অস্ত্র প্রদর্শন করে হুমকি দেওয়ার ঘটনাটি দুঃজনক। এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এদিকে পুলিশের এমন ঔদ্ধত্যপূর্ণ আচারন নিয়ে সাধারন জনগনের মধ্য ভূতের সঞ্চার করছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাফুজার রহমান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net