1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে "ওরা এগারো জন সংঘের" উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

চৌদ্দগ্রামে “ওরা এগারো জন সংঘের” উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৯০ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ফিতর উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন এর স্থানীয় সামাজিক সংগঠন ~ওরা এগারো জন” সংঘের উদ্যোগে ও সংগঠনের উপদেষ্টা কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেনের নির্দেশনায় ১৭০ টি হত-দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ১২তম ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রীর মাঝে ছিল সেমাই, চিনি, নুডলস, কিসমিস, বাদাম সহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী।

বুধবার (১২ মে) সকালে দক্ষিণ যাত্রাপুর গণি মিয়া বাজারস্থ সংগঠনের কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । বিশিষ্ট সমাজ সেবক ও ওরা এগারো জন সংঘের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুণবতী ডিগ্রী কলেজের প্রভাষক মো: আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম, সংগঠনের উপদেষ্টা মমতাজ কবিরাজ, গণি মিয়া বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, মাস্টার আবুল হাশেম।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ওরা এগারো জন সংঘের সাধারণ সম্পাদক এম কে রায়হান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হেসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক হাফেজ আবু বকর, দপ্তর সম্পাদক আবু সালাম ও সংগঠনের সদস্য বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা গেছে, ২০১১ সালে স্থাপিত মানবিক সংগঠন ‘ওরা এগারো জন সংঘ’ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যপক ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net