ঢাকা   ০১:৩৯:১৫ পিএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাপের বিষ গবেষণা ও দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নেপালে অভিনেতা সোহেল খান মারা গেছেন আনিস আলমগীরের ‘অপ-সাংবাদিকতা’ তুলে ধরলেন সাইফুর সাগর! আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

তাবলীগে এসে অচেতন পার্টির খপ্পরে, মালামাল ছিনতাই, চিকিৎসাধীন – ১৪

মনিরুজ্জামান, ভোলাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৩০৬ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বোরহানউদ্দিনে তাবলীগ জামায়াতে আসা ব্যক্তিদের চেতনানাশক ঔষধ খাইয়ে নগদ অর্থ ও মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৷
শনিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে এঘটনা ঘটে৷

এসময় নগদ আনুমানিক দেড় লক্ষ টাকা, সকলের মোবাইল ফোন, চার্জার, লাইট ও অন্যান্য ব্যবহার্য মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা ৷ এতে ১৪ জন ব্যক্তি অচেতন হন ৷ তাদের মধ্যে বোরহানউদ্দিন হাসপাতালে ১১ জন ও ভোলা সদর হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন ৷ জানাযায় তাদের সকলের বাড়ী নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায়৷

জামায়াতের আমীর হাজী মোহাম্মদ মুসলিম উদ্দিন জানান, শুক্রবার (২৮ মে) তিনি সহ ১৫ জন তাবলীগের সাথী নিয়ে ঢাকা কাকরাইল মসজিদ থেকে ভোলার বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা হন তারা । শনিবার (২৯ মে) বোরহানউদ্দিন মাখরাজ মসজিদে এসে পৌছালে সেখান থেকে কুতুবা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে তাদেরকে পাঠানো হয়। তিনি আরো জানান, ওই দিন রাতে এশার নামাজ আদায় শেষে খাওয়া দাওয়া শেষ করে সকলে ঘুমিয়ে যাই। ফজর নামাজের ওয়াক্ত হলে আমার ঘুম ভাঙ্গলে তাদেরকে ডাকাডাকির এক পর্যায়ে বুঝতে পারি আমাদের সাথী ভাইয়েরা সকলে অচেতন হয়ে আছে।

পরে আমি সহ স্থানীয়রা আমাদের ১৪ জন সাথীকে উদ্ধার করে বোরহানউদ্দিন হসপিটালে নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে তাদের মধ্যে ৩ জনকে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়েছে ৷ এসময় নগদ আনুমানিক দেড় লক্ষ টাকা, সকলের মোবাইল ফোন, চার্জার, লাইট ও অন্যান্য ব্যবহার্য মালামাল দুর্বৃত্তরা নিয়ে যায় বলে জানান তিনি ৷

বোরহানউদ্দিন হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকালে স্থানীয়রা ১৪ জন ব্যক্তিকে অচেতন অবস্থায় আমাদের কাছে আসেন ৷ তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতের খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে এমন এঘটনা ঘটাতে পারে বলে ধরনা করছেন স্থানীয়রা ৷ এর সাথে কে বা কারা জড়িত তা জানাযায়নি ৷
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান মুঠোফেনে জানান, অভিযোগ পেলে বিষয়টা খতিয়ে দেখছি।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন জানান, তাবলীগ জামায়াতের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি ৷ অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি