1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে শিক্ষক হুমায়ুন কবির মৃত্যুতে শোক সভা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

তিতাসে শিক্ষক হুমায়ুন কবির মৃত্যুতে শোক সভা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩১ মে, ২০২১
  • ২৭৪ বার

কমিল্লা তিতাস উপজেলার বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির মোল্লার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১মে) সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন, আবদুস সালাম, জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন, কড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জমির আলী মুন্সী, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হক, সাহাবৃদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, লালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হালিম সরকার, মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার ও বাঘাইরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন্নাহার।

এছাড়াও দড়িকান্দি (উঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছফিউল্লাহ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক নাজমুল হোসেন, মোঃ মোয়াজ্জেম হোসেন, আবদুল হালিম, মোঃমিজান আহমেদ, মোঃ সেলিম আহমেদ, মোঃ মোস্তফা কামাল, মোঃ আলী আহমেদ, মোঃ শাকিল আহমেদ, মোঃ সোহেল রানা প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, হুমায়ুন কবির একজন আদর্শ, সৎ ও ত্যাগী শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যু আমার শোকাহত। পরে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন এর দোয়া মোনাজাত মাধ্যমে সভা শেষ হয়।

উল্লেখ্য, গত ২২ মে শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে শিক্ষক হুমায়ুন কবির এর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net