1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধরা পড়ল ২৯ কেজি ওজনের ৪৫ হাজার টাকার দামের বাঘাইড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

ধরা পড়ল ২৯ কেজি ওজনের ৪৫ হাজার টাকার দামের বাঘাইড়

মুহা. জহিরুল ইসলাম অসীম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ২৭০ বার

সম্প্রতি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গন্ডাবের এলাকার এক ডোবা থেকে স্থানীয় শৌখিন মৎস্য শিকারির জালে ধরা পড়ে ২৯ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শুক্রবার সকালে এক মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা মিলে ৩৬ হাজার টাকায় কিনে নিয়েছেন এই বিশাল আকৃতির মাছটি।

সূত্রে জানা গেছে, গন্ডাবের এলাকার বাসিন্দা হারুন বিশ্বাস নদীতে কিছু পানি আসায় বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে।

পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হন তিনি। পরে মাছটি আশপাশের সবাই মিলে ভাগাভাগি করে নিয়ে যান।

পরে খবর পেয়ে অন্য এলাকার মাছ ব্যবসায়ী মাছটির দাম ৪৫ হাজার টাকা বললেও স্থানীয়রা নিজেদের খাওয়ার জন্য ৩৬ হাজার টাকায় দাম সাব্যস্ত করে নিজেরাই রেখে দেন। মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে এরই মধ্যে।

মৎস্য শিকারি হারুন বিশ্বাস বলেন, ডোবায় মাছ ধরতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি স্থানীয়দের আবদারে ৩৬ হাজার টাকায় বিক্রি করেছি। কংশ নদীতে পানি আসায় কোনো এক সময় এই ডোবাতে আশ্রয় নিয়েছে মাছটি। জীবনে এই প্রথম এত বড় মাছ আমার জালে ধরা পড়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net