ঢাকা   ০৪:৪৭:৩৭ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন

বাবার ৮ বছর পর বাঘের থাবায় প্রাণ গেল ছেলেরও

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ৩২৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈম |
পশ্চিম সুন্দরবনে বাঘের হামলায় বাবার পর ছেলেও প্রাণ হারিয়েছেন। মধু সংগ্রহ করতে গিয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশনের নোটাবেকি এলাকায় এ ঘটনা ঘটে। আট বছর আগে মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনের একই এলাকায় তাঁর বাবাও বাঘের হামলায় প্রাণ হারান।

বাঘের হামলায় নিহত ব্যক্তির নাম রেজাউল করিম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

বুড়িগোয়ালিনী গ্রামের আবদুস ছালাম বলেন, রেজাউলসহ পাঁচজন মৌয়াল মধু সংগ্রহের জন্য সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ৮ মে পাস (অনুমতি) নিয়ে সুন্দরবনে যান। মধু সংগ্রহের একপর্যায়ে গতকাল সন্ধ্যার আগে নোটাবেকি এলাকায় একটি বাঘ রেজাউলের ওপর হামলা চালায়। তাঁর সঙ্গীরা নৌকার বইঠা নিয়ে বাঘকে আঘাত করে তাঁকে ছাড়িয়ে নেন। তবে ততক্ষণে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি