1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে ভয়ংকর রুপে কোভিড১৯, একদিনেই ১০ মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

রাজশাহীতে ভয়ংকর রুপে কোভিড১৯, একদিনেই ১০ মৃত্যু

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৪৬৯ বার

চাঁপাইনবাবগঞ্জে এক সপ্তাহের কঠোর লকডাউন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস। তিনি জানান, গত ২৪ ঘন্টায় যে ১০ জন মারা গেছে তাদের মধ্যে চারজনের করোনা পজেটিভ। বাকি ছয়জন করোনা পরীক্ষার আগে মারা যান। এদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬ নং করোনা ওয়ার্ডে তিনজন, ২৯ নং করোনা ওয়ার্ডে একজন ও ২২ নং করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন।

নিহতদের মধ্যে রাজশাহী জেলার সাতজন। এর মধ্যে দুর্গাপুর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার একজন করে চারজন এবং নগরীর তিনজন। অপর তিনজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, পানবা ও নওগাঁর একজন করে। ডা. সাইফুল ফেরদৌস সোমবার দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিউতে ১৫৮ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে ১৩ জন।
উপ-পরিচালক বলেন, ঈদের পর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত রোগি বাড়ছে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আক্রান্তদের জায়গা দেওয়া যাচ্ছে না। করোনা রোগিদের বেশীর ভাগ চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পুরো জেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। জানা গেছে, রোগী শনাক্তের হার ৫৫ শতাংশ। সোমবার বেলা ১২টার দিকে শহরের নিজ কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। তিনি জানান, সোমবার রাত ১২টার পর থেকে আগামী রোববার পর্যন্ত গোটা জেলা সাত দিনের কঠোর লকডাউন থাকবে। তবে এ সময়ে জরুরি পরিসেবা চালু থাকবে বলে জানান ডিসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net