1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-৬ এর অভিযানে ৪ ছিনতাইকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি-র শোক ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১

র‌্যাব-৬ এর অভিযানে ৪ ছিনতাইকারী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ২২৫ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
খুলনা র‌্যাব-৬ এর অভিযানে বাগেরহাট জেলার, ফকিরহাট উপজেলার লখপুর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে। শনিবার রাত ৯টায় র‌্যাব-৬ এর খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মো. মাহবুব-উল-আলম জানান, খবর পেয়ে লকপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ছুরি, মোবাইল সিম কার্ড, ১টি মোটর সাইকেল ও সাত হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা-দিয়াপাড়া এলাকার শেখ শওকত আলীর ছেলে শেখ নিয়ামুল ইসলাম (২০), একই গ্রামের মিলন সরদারের ছেলে আবু হুরায়রা সরদার (২১), খুলনা লবণচরা থানার সুলতান খার ছেলে মাহবুব হোসেন হিরা (১৯) ও একই এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ইমামুল ইসলাম ইমাম (১৯)।

মাহবুব-উল-আলম বলেন, শুক্রবার রাতে ফকিরহাটের লকপুরে অবস্থিত এপিসি ফার্মাসিউটিক্যালের নৈশ প্রহরী সাইকেল যোগে কারখানায় যাওয়ার পথে লকপুর বাজার এলাকা মোড়ে কয়েকজন যুবক জোরপূর্বক তার মোবাইল ছিনিয়ে নেয়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করে। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net