1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামে আলিপ রাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

লাকসামে আলিপ রাইস মিলের জ্বলন্ত ছাইয়ে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৮৩ বার

এম, এ মান্নান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে আলিপ অটোরাইস মিলের ফেলে রাখা জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে দগ্ধ হয়ে রায়হান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
শিশু রায়হান পৌরসভার ৯নং ওয়ার্ডের কার্দ্রা গ্রামের শাহ আলমের ছেলে।
এ ঘটনায় রায়হানের চাচা মজিবুর আলম জুয়েল থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মে বিকালে পৌর শহরের কার্দ্রা এলাকায় আলিপ অটোরাইস মিলের পাশে শিশু রায়হান সহপাঠীদের সঙ্গে খেলা করছিল। এ সময় তাদের বল মিলের ছাই ফেলার একটি গর্তের মধ্যে পড়ে যায়। এ সময় রায়হান তার বন্ধুদের নিয়ে বলটি খুঁজতে গেলে গর্তে থাকা জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে দগ্ধ হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনদিন চিকিৎসাধীন থেকে আজ ভোরে মারা যায় রায়হান।
রায়হানে চাচা জুয়েল যুগান্তরকে বলেন, আলিপ অটোরাইস মিলের জ্বলন্ত ছাই রাস্তার পাশে যত্রতত্র ফেলে রাখা হয়। এ নিয়ে প্রতিবাদ করেও কোনো কাজ হয়নি। গত ১৭ মে বিকালে রায়হান শিশুদের সঙ্গে খেলার সময় জ্বলন্ত ছাইয়ের মধ্যে পড়ে যায়। তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোর রাতে সে মারা গেছে।
লাকসাম থানার ওসি মেজবাহ উদ্দিন ভুইয়া যুগান্তরকে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net