ঢাকা   ০৯:৩৭:৪৮ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার 

লোহাগাড়া স্বেচ্ছাসেবক লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবদুল করিম, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ২৭০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মে) লোহাগাড়া উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা রিদুয়ানুল হক সুজনের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সাদ্দাম হোসেনের যৌত সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চোধুরী বাবুল, উপজেলা আ’লীগ নেতা শহিদুল কবির সলিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি জয়নাল আবেদিন জনু,সাংগঠনিক সম্পাদক মাষ্টার মোঃমিয়া ফারুক,মুজিবুর রহমান মুজিব,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিম উদ্দীন,এম.এ হাসেম,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আক্তার হোসেন ফরিদ,হারুনর রশিদ,সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন,যুব নেতা মোঃ শহিদুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ সহ উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি