ঢাকা   ০৫:১৫:৫২ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে মৃত হরিন উদ্ধার

নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৩১০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন লোকালয় হতে একটি মৃত. হরিন উদ্ধার করেছে বন-বিভাগ। ২৪ মে(সোমবার) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর এলাকার পুলিশ ফাঁড়ির পার্শের একটি মাঠ থেকে ওই হরিনটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পশ্চিম রাজাপুর ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন করিম সুমন জানান, প্রথমে গ্রামবাসীরা হরিনটিকে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে সংশ্লিষ্ট বন-বিভাগকে খবর দেন।
অপরদিকে, পুর্ব-সুন্দরবনের চাঁদপাই-রেঞ্জের ধান-সাগর ষ্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান,

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমার নেতৃত্বে একদল বনরক্ষী পশ্চিম রাজাপুরের ওই মাঠ থেকে মৃত. অবস্থায় হরিনটি উদ্ধার করেছি। যার আনুমানিক ওজন ১৮ থেকে ২০ কেজি। খাবারের উদ্দেশ্যে পথ ভুলে হরিনটি লোকালয়ে ঢুকে পড়তে পারে। তাছাড়া হরিনটির শরীরের পিছনের দিকে কামড়ের চিহৃ পাওয়া গেছে।

লোকালয়ে ঢুকে পড়ার পর কুকুরের আক্রমনে হরিনটির মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তবে, এছাড়া স্থানীয়দের উপাস্থিতিতে মৃত. হরিনটি মাটি চাপা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি