1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ

শরণখোলায় জোয়ারের পানিতে ভেসে এলো মৃত হরিণ

নইন আবু নাঈম,বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৭৫ বার

বাগেরহাটের শরনখোলায় জোয়ারের পানিতে একটি মৃত হরিণ ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে উপজেলার রাজেশ্বরের মোড় এলাকার চায়না প্রজেক্টের সামনে মৃত হরিণটি ভাসতে দেখে স্থানীয়রা টেনে মাটির উপরে রাখে।
স্থানীয় মোঃ আজাদ হোসেন বলেন, সুন্দরবনের দিক থেকে বুধবার বিকেলে রাজেশ্বরের মোড় এলাকায় একটি মৃত হরিণ ভেসে আসে। আমরা হরিণটিকে দেখে বন বিভাগকে খবর দিয়েছি। হরিণটি দেখে মনে হয়েছে কয়েকঘন্টা আগেই মারা গেছে। হরিণটি তাজা ছিল। হরিণটির শরীরের কোথাও কোন পচন ছিল না।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ জয়নাল আবেদিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা হরিণের মরদেহটি উদ্ধার করার জন্য লোক পাঠিয়েছি। হরিণটির মারা যাওয়ার কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে আমরা মরদেহটি পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হবে। ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসের কারণে হরিণটি মারা গেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বঙ্গোপসাগর ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরবনের অনেক জায়গা প্লাবিত হয়েছে। তবে এরফলে কোন প্রাণী মারা গেছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা আমরা পরে জানাতে পারব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net