1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা মার্চ-২০২১ এর সেরা ওসি’র পুরস্কার পেয়েছেন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক চন্দনাইশ শঙ্খ নদীতে স্লাইজ পড়া বন্ধ করেছে বিদ্যুৎ বিভাগ নোয়াখালীর সেনবাগে ৩০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঢাকার মীরপুর “ল” কলেজের শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠিত নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থানের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ, আইন বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু মাগুরার শ্রীপুরে শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন থিয়েটার ইউনিট মাগুরার তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে – আবু সুফিয়ান এমপি

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা মার্চ-২০২১ এর সেরা ওসি’র পুরস্কার পেয়েছেন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৩৪৩ বার

মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যান সভায় মার্চ-২০২১ এর সেরা
ওসির পুরস্কার পেয়েছেন শ্রীনগর থানার
অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম
ভূঞা। সোমবার বিকালে মুন্সীগঞ্জের এসপি
আব্দুল মোমেন পিপিএম তার হাতে পুরস্কারের
সন্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় তিনি
শ্রীনগর থানার মার্চ মাসের সার্বিক
কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।

পুলিশ জানায়, শ্রীনগর থানার অফিসার
ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞা থানা এলাকার
১৪টি ইউনিয়নে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রন,
চুরি-ডাকাতি প্রতিরোধে অগ্রনী ভূমিকা
পালন করে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে সক্ষম হয়েছেন। মার্চ মাসে দু-একটি
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শ্রীনগর থানায় তেমন
কোন অপরাধ মূলক কর্মকান্ড সংঘঠিত হয়নি।জানা গেছে, গত মার্চ ও এপ্রিল মাসে
শ্রীনগর থানা পুলিশ জেলার মধ্যে সর্বোচ্চ
সাজা ওয়ারেন্ট তালিম করেছে। জেলার মধ্যে
মার্চ ও এপ্রিল মাসে শ্রেষ্ঠ এএসআই
নির্বাচিত হয়েছেন যথাক্রমে শ্রীনগর থানার
এএসআই এনায়েত হোসেন ও এএসআই মোঃ
আকরাম। বিট পুলিশিং ও সামাজিক ক্ষেত্রে
দায়িত্ব পালন করায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন
শ্রীনগর থানার এসআই আঃ মালেক।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ
হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, পুরস্কার প্রাপ্তি
শ্রীনগরবাসীর সবার অর্জন। ভবিষ্যতে এই ধারা
যেন অব্যাহত থাকে সেজন্য তিনি সকলের
সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net