1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে শেখ জাকির হোসেনের মায়ের জানাজা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

সিরাজদিখানে শেখ জাকির হোসেনের মায়ের জানাজা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মে, ২০২১
  • ২১১ বার

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও মনির উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ জাকির হোসেনের মা মোছা. জীবন নেছার জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের শাসন গাও তার নিজ বাড়ির জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে পয়শা কবরস্থানে মরহুমার দাফন সম্পূর্ণ করা হয়। বার্ধক্যজনিত কারণে মোছা. জীবন নেছে(১০৫) গত ৯ মে বিকাল ঢাকা আদদীন হাসপাতালে ভর্তি করা হয় পরে গত ১৪মে রাতে সেখানেই তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…..রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।

তার জানাজায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মহিউদ্দিন আহমেদ, লৌহজং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিখদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, রশুনিয়া ইউপি চেয়ারম্যান মো. ইকবাল চোকদার, মুন্সীগঞ্জ সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম পিন্টু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ আরফানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও বিকল্পধারা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net