1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৌদির সঙ্গে মিল রেখে কালিগন্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সৌদির সঙ্গে মিল রেখে কালিগন্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২০২ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জে ৩ ইউনিয়নের কয়েক শতাধিক পরিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সীপাড়া জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন মাওলানা ইমান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের মুসল্লিরা বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।
এদিকে করোনার কারণে ঈদের জামায়াত সরকারি নির্দেশনা মেনে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
এ ব্যাপারে মুন্সীপাড়া জামে মসজিদের ইমাম মোঃইমান আলী জানান, ‘স্বাস্থ্যবিধি মেনে মসজিদে সকল মুসুল্লিরা জামায়াত আদায় করেছি।’
কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সীপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ্ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সেই হিসেবে আজ ঈদুল ফিতর পালন করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা-তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুল মান্নান জানান, প্রতি বছরের মতো এবারও তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জ ও মুন্সীপাড়া এলাকায় কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি বজায় রেখে এসব এলাকার মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net