1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় নলদিয়ার চরে যুবকের রহস্যজনক মৃতদেহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

আনোয়ারায় নলদিয়ার চরে যুবকের রহস্যজনক মৃতদেহ

আনোয়ারা সংবাদদাতা ;-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৪৪ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রহস্যজনকভাবে মোঃ জামাল(২৮) নামে এক যুবককের মৃত্যু হয়েছে । শুক্রবার (১১ জুন) ভোরে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে বাঘমারার চরে (গুচ্ছি গ্রামে) চলমান নির্মাণাধীন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত জামাল নলদিয়া গ্রামের ইউসুফ আলী বাড়ীর সোলাইমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দিবাগত রাতে আনুমানিক ১০ টার দিকে ঘর থেকে কোন একটা কাজের উদ্দেশ্যে বের হয় জামাল। রাতে ঘরে আসতে বিলম্বিত হওয়ায় খুঁজাখুঁজি শুরু করে তার পরিবার। পরবর্তীতে আজ ভোরে এলাকার কয়েকজন লোক নলদিয়ার চরে খালের পাশে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। জানা যায়,নিহত জামালের এক মেয়ে এক ছেলে সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা জানতে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসহাকের সাথে কথা হলে তিনি জানান,সকালে স্থানীয়দের সূত্রে জানতে পারি নলদিয়া বাঘমারার চরে সরকারি আশ্রয়ন কেন্দ্রে চলমান নির্মাণাধীন প্রকল্পে বৈদ্যুতিক খুঁটি তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই গ্রামের জামালের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন, আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে জামাল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পের অংশ হিসেবে নলদিয়া বাঘমারার চরে চলমান নির্মাণাধীন প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক আনোয়ারা উপজেলা প্রশাসন শেখ জোবায়ের আহমেদ নিহত পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দেন। ঘটনাস্থলে আনোয়ারা থানার ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net