1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

আশুলিয়ায় অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬৫ বার

সাভারের আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার সুবন্দি এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করেন আশুলিয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সকালবেলা বাঁশঝাড়ের ভিতরে ওই তরুনীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় এ প্রতিবেদককে জানান, আশুলিয়ার সুবন্দি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ ভোরের দিকে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। নিহতের গলায় আঙ্গুলের ছাপও রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিলো। সেই সাথে পরিচয় সনাক্তের চেষ্টাও চলছে।

তরুনীর লাশের বিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net