ঢাকা   ০৪:২৬:০৫ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

কর্ণফুলীতে এক কোটি ৪৪ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

আনোয়ারা সংবাদদাতা ঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৭০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কর্ণফুলীর চর ফরিদ এলাকা থেকে ৪৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) । যার অনুমানিক মূল্য এক কোটি ৪৪ লাখ টাকা।
একই সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয় ।শুক্রবার (২৬ জুন) র‌্যাব-৭ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন কর্ণফুলী ঈদগাঁও কাচা বাজার এলাকার মোঃ ফরহাদুর রহমান শাওন (৩১) ও ঈদগাঁও বৌ বাজারের তৌফিক (২১) তারা দুজনেই কর্ণফুলী থানার বাসিন্দা।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, ২৫ জুন রাত আড়াই টার দিকে কর্ণফুলী থানাধীন চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিঃ এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ট্রাক যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে এমন সংবাদের কর্ণফুলীর চর ফরিদ এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক হযরত তৈয়বশাহ সিএনজি লিঃ এর সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা ট্রাকটিকে থামানোর সংকেত দিলে ট্রাকটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামিয়ে চালকসহ দুইজন ব্যক্তি গাড়ি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।পরে তাদের বিশেষ কায়দায় রাখা ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।একই সময়ে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।আটককৃতদের জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রয় করে আসছে।আটক দুই ব্যক্তি ও উদ্ধার মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি