1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ স্মারকলিপি প্রদান

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৪৬৭ বার

কৃষি ও কৃষক বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দলীয় কার্যালয়ের সামনে সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ স¤পাদক আহসানুল হাবীব সাঈদ, মাহবুবুর রহমান খোকা, ডাঃ আব্দুল জব্বার, অতুল চন্দ্র বর্মন প্রমুখ।

বক্তারা জাতীয় বাজেটের উন্নয়ন খাতের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দ করে কৃষি ও কৃষক বাচাঁনোর দাবী জানান। সেইসাথে ধান ভুট্টাসহ সকল কৃষি ফসল লাভজনক মুল্যে সরকারি উদ্যোগে হাটে হাটে খোলা বাজারে ক্রয়, জেলায় জেলায় কৃষি ভিত্তিক শিল্প কলকারখানা নির্মাণ করে বেকার সমস্যার সমাধান, রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল-চিনিকল চালু, নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান, জেলা-উপজেলা করোনা টেষ্ট ল্যাব স্থাপন, সবার জন্য বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিশ্চিত, হাটে-হাটে ইজারাদারি জুলুম-নির্যাতন-হয়রানি বন্ধ, বিদ্যুতের ভূতুরে বিল-হয়রানি বন্ধ, কৃষকের নামে সার্টিফিকেট মামলা প্রত্যাহারের দাবি জানান।

সেইসাথে বিএডিসিকে সচল করে কৃষি ও কৃষক বাঁচানো, সকল গরীব মানুষদের আর্মি রেটে রেশন সহ ক্ষেতমজুরদের সারা বছরের কাজেরও দাবি জানান। শেষে জেলা প্রশাসক (সার্বিক) সাদিকুর রহমানের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর ১৫ দফা দাবী বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net