1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে সমাজবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর আহত মাগুরায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  চন্দনাইশকে সবুজায়ন করতে পৃথক পৃথক বৃক্ষরোপন ও চারা বিতরণ করা হয়  চন্দনাইশে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ)‘র র‌্যালি ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-ইউএসএন-এর ২০২৬–২৭ সেবাবর্ষের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল বিজ্ঞান উৎসব আনোয়ারায় বিধবাকে টিন উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নুরুল কবির ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে ৬৪ রানে থামালেন স্টার্ক নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

শিবির নেতা হত্যা মামলায় যুবলীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

নাজমুল হাসান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৩২ বার

রংপুরের মিঠাপুকুরে ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি ও এক দফার কবর দিতে চাওয়া কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার শাহ আমানত তেলের পাম্প এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশে হস্তান্তর করা হয়।

 

গ্রেপ্তারকৃত ফুয়াদ মণ্ডল কাফ্রিখাল ইউনিয়নের মুরাদদর্প নারায়নপুর গ্রামের আ. রাজ্জাক মণ্ডলের ছেলে। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্বৈরাচার সরকারের সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের পালক পুত্র হিসেবে এলাকায় পরিচিত।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ফুয়াদ মণ্ডল স্বৈরাচার সরকারের আমলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সাবেক এমপি আশিকুর রহমানের ঘনিষ্ঠ হওয়ায় তিনি ক্ষমতার অপব্যবহার করে এলাকায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অভিযোগ রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, ক্ষমতার দাপটে তিনি সাধারণ মানুষকে অবমূল্যায়ন করতেন এবং যাদের সঙ্গে মতবিরোধ হতো তাদের হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসাতেন।

 

পুলিশ জানায়, ফুয়াদ মণ্ডল ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়।

 

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী জানান, ছাত্রশিবির নেতা আশিকুর হত্যা মামলায় ফুয়াদ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net