1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডে ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের বসতিদের উচ্ছেদ অভিযান শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইতালিতে হামলার পর দেশে ফিরলেন বাঁধন, বললেন ‘বর্বরতা বন্ধ হতে হবে’ এমবাপ্পে সেরা, কিন্তু ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান

চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডে ঝুঁকিপূর্ণ ভাবে পাহাড়ের বসতিদের উচ্ছেদ অভিযান শুরু

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৪৩ বার

বায়েজিদ সংযোগ সড়কের দুই পাশে পাহাড়ের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসরতদের উচ্ছেদে অভিযান শুরু হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১১টার এ অভিযান শুরু করেন জেলা প্রশাসনের ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

হাটহাজারী উপজেলায় অভিযান পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

এছাড়াও সীতাকুণ্ড অভিযানে অংশে করেন
সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত।
চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাসান।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, গত ৯ জুন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের কার্যালয়ে জেলার বিভিন্ন স্থানে আজ (সোমবার) থেকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বায়েজিদ সংযোগ সড়কের দুইপাশে উচ্ছেদের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net