1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে জন্ম নেওয়া অদ্ভুত শিশুটি এখন রংপুর মেডিকেলে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

দিনাজপুরে জন্ম নেওয়া অদ্ভুত শিশুটি এখন রংপুর মেডিকেলে

রংপুর ব্যুরোঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২৭৯ বার

দিনাজপুরের বীরগঞ্জে চার হাত-পা নিয়ে জন্ম নেওয়া নবজাতকটি এখন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে নবজতকের দিন মজুর বাবা সন্তানের চিকিৎসার সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে না পারলেও অপারেশনের মাধ্যমে নবজাতকের বাড়তি অঙ্গ অপসারণ করা সম্ভব বলে হাসপাতালের চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এলেই নবজতকটি সর্ম্পকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

হাসপাতাল ও নবজাতকের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে বীরগঞ্জ পৌরশহরের খানসামা রোডস্থ বীরগঞ্জ ক্লিনিকে নরমাল ডেলিভারিতে চার হাত-পা বিশিষ্ট এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামের দিনমুজুর গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা স্বাভাবিকভাবেই এই সন্তান প্রসব করেন। অদ্ভুত এই শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায়ের কাছে চিকিৎসার জন্য নিয়ে গেলে তিনি নবজাতককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। শুক্রবার রাতে অদ্ভুত এই নবজাতককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জরি ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকালে বেশকিছু পরীক্ষা দেওয়া হয়। পরীক্ষার রিপোর্ট হাতে এলে চিকিৎসকরা শিশুটির অপারেশনের বিষয়ে সীদ্ধান্ত নেবেন।

শিশু সার্জারি ওয়ার্ডের প্রধান ডা. বাবলু কুমার সাহা জানিয়েছেন, নবজাতকের এই অঙ্গগুলোকে প্যারাসাইট (পরগাছা জাতীয়) অঙ্গ বলে। অপারেশনের মাধ্যমে এগুলো অপসারণ করা সম্ভব। তবে এই ক্ষেত্রে পরগাছা অঙ্গগুলো দেহের কতটুকু গভীরে রয়েছে তা পরীক্ষার রিপোর্ট না এলে বুঝা যাবে না। তবে তিনি আশাবাদি অপারেশনের মাধ্যমে ওই অঙ্গগুলো কেটে ফেলা সম্ভব। খুব জটিল না হলে রংপুরেই অপারেশন করা সম্ভব বলে তিনি জানান।
এদিকে নবজাতকের দিনমজুর বাবা গোলাম রব্বানী মিনতি করে জানিয়েছেন, দিনমজুরী করে সংসার চালান তিনি। কোন জমি-জায়গা নাই। অপারেশন ও ওষুধপত্রের টাকা জোগার করা তার পক্ষে কষ্টকর। তিনি সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net