1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকল জ্বালানি তেলের অবৈধ কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

নকল জ্বালানি তেলের অবৈধ কারখানায় র‌্যাবের অভিযান, আটক ২

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর অবৈধ কারখানায় র‌্যাবের অভিযানে আব্দুল মান্নান (৪৮) ও ফোরকান (২৩) নামে দু’জনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা। আটককৃত মো: আব্দুল মান্নান উপজেলার গুনবতী ইউনিয়নের মো: আলম মিয়ার ছেলে এবং ফোরকান নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া এলাাকার তপবন গ্রামের মো: মোস্তফার ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নকল জ্বালানি তেল ও বিটুমিন তৈরীর এ কারখানা সিলগালা করা হয়। এসময় কারখানায় কর্মরত মান্নান ও ফোরকান নামে দু’জনকে আটক করেছে র‌্যাব।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার গুনবতী ইউনিয়নের আলম মিয়ার ছেলে মো: আব্দুল হান্নান আবাসিক এলাকায় অবস্থিত এ কারখানায় অবৈধ উপায়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো। এছাড়াও মহাসড়কে চলমান লরি, কন্টিনার সহ বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের সাথে গোপন চুক্তির মাধ্যমে কমদামে চোরাই জ্বালানি তেল কিনে গুদামজাত করে বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে বেশি মুনাফায় বিক্রি করে আসছিলো।

এবিষয়ে কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে নকল জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরীর কারখানা সিলগালা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে পরিবেশগত ঝুঁকির মধ্য দিয়ে পোড়া মবিলকে এসিডের মাধ্যমে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও নিম্নমানের বিটুমিন তৈরী করে আসছিলো একটি অসাধু চক্র। এঘটনায় দু’জনকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। কারখানার মালিক আব্দুল হান্নান পলাতক রয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত সাপেক্ষে এবিষয়ে আরো বিস্তারিত বলা যাবে”।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net