ঢাকা   ১১:৩৩:৫৯ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

নোয়াখালীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩৭

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৮৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন, জেলায় করোনা রোগী শনাক্ত ১৩৭ জন। ৫২৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এ ফল পাওয়া গেছে, এতে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহের বিপরীতে সনাক্তের হার ২৬.০৫ শতাংশ।

এ নিয়ে নোয়াখালীতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০৫২ জন, মোট আক্রান্তের হার ১১.৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় সেনবাগে মৃত ১ জন সহ জেলায় মোট মৃতের সংখ্যা ১৪১ জন, মৃত্যুর হার ১.২৮ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, সুবর্ণচরে ৩জন, বেগমগঞ্জে ৪৮ জন, সোনাইমুড়িতে ০৮ জন, চাটখিল ১৩ জন, সেনবাগ ২০ জন কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাট ১৮ জন।

২৯ জুন (মঙ্গলবার) জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, সুবর্ণচরে ৫ জন, হাতিয়া ১ জন, বেগমগঞ্জে ৬ জন, সোনাইমুড়িতে ৫ জন, চাটখিল ৭ জন, সেনবাগ ৩ জন, কোম্পানীগঞ্জ ১৮ জন, কবিরহাট ১৩ জন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৬৬ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭.৫৫ শতাংশ।

এ দিকে কোভিড় ডেডিকেটেড হাসপাতাল (শহীদ ভুলু স্টেডিয়াম) এ ভর্তি রয়েছেন ৩৭ জন, আইসোলেশনে রয়েছেন ১৬ জন।
নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ ২৫ জুন থেকে ২ জুলাই রাত ১২ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে ২য় ধাপে শুরু হবে কঠোর লকডাউন। এতে জরুরী সেবা সমূহ ছাড়া সব ধরণের যানবাহস, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি