1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় হরিজন পল্লীর মানিক লালকে জবাই করে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরায় হরিজন পল্লীর মানিক লালকে জবাই করে হত্যা

মােঃসাইফুল্লাহ :
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬৫৪ বার

মাগুরা শহরের হাসপাতাল পাড়ায় মানিক লাল (৪০) নামে হরিজন সম্প্রদায়ের এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। সে ওই পাড়ার মৃত বাবু লালের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, মানিক লাল রাতে ৮ বছরের ছেলে শানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। ভোর রাত ৪টার দিকে শান ঘুম ভেঙে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ির অন্যান্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বুধবার সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত মানিক লাল কামারখালি হাটে কাজের পাশাপাশি গবাদি পশু বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

নিহতের বড় ভাই হিরা লাল এই ঘটনায় জড়িতদের আটকের পাশাপাশি উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি কী কারণে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
মানিক লালের হত্যার ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net