1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রী বেশে সিএনজি ছিনতাই করা তাদের পেশা, আটক-৪ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ

যাত্রী বেশে সিএনজি ছিনতাই করা তাদের পেশা, আটক-৪

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২২ বার

কখনো যাত্রী, আবার কখনো পণ্য রপ্তানির সেলসম্যান। এভাবেই রিজার্ভ করে যাত্রীবাহী যানবাহন ছিনতাই করা তাদের প্রধান কাজ। সম্প্রতি এ রকম একটি সিন্ডিকেট গড়ে উঠেছে ঈদগাঁওতে।

এই সিন্ডিকেটে কক্সবাজার শহর সহ বিভিন্ন এলাকার সদস্য রয়েছে এগারো জন। তারা জেলার বিভিন্ন স্থানে যাত্রী ও রপ্তানিযোগ্য মালামাল পরিবহনের আড়ালে রিজার্ভ করে নিয়ে যানবাহন ছিনতাই করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বিকালে ঈদগাঁও ভোমরিয়া ঘোনা এলাকা থেকে এক সিএনজি চালককে বেঁধে রেখে মারধর পূর্বক ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধৃত হয়েছে।

রামু উপজেলার ঈদগর বাজার থেকে তাদের ধৃত করে পুলিশের হাতে সোপর্দ করেন৷

ধৃতরা হল ঈদগাঁও জাগির পাড়া এলাকার হাজী শহর মুল্লুকের ছেলে জিকু জান্নাত তুহিন (২০) মাইজ পাড়ার ফোরকান আহমদের ছেলে আবদুর রহমান (২০) কক্সবাজার পৌরসভার বাহার ছড়া এলাকার মোঃ রাজুর ছেলে রাশেল৷ (১৯) ও নুনিয়াছড়ার মৃত আজিজুল হকের ছেলে রায়হান (২২)।

তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা রুজু করে পরদিন আদালতে সোপর্দ করেছে পুলিশ।

ঈদগাঁও থানার এস,আই শামিম আল মামুন বলেন, ধৃতরা চিহ্নিত ছিনতাইকারী, তাদের একটি গ্যাং রয়েছে। ইতিমধ্যেই তাদের দলের এগারো জনের নাম পাওয়া গেছে। সকলের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছে।

অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সূত্রে জানা যায়, ঈদগাঁও-ঈদগড় বাইশারী সড়কে চলাচলকারী একটি সিএনজিকে আসামীরা যাত্রীবেশে ঈদগড় যাওয়ার কথা বলে বাসস্টেশন থেকে ভাড়া করে নেন।

ঈদগড়ের উদ্দেশ্য রওনা হলে ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে পৌঁছলে চালককে গাড়ী থামাতে বলে উপর্যপুরী মারধর করে নগদ টাকা, মোবাইল সেটসহ সিএনজিটি নিয়ে ঈদগড়ের দিকে চলে যায়। স্থানীয়রা এগিয়ে এসে চালকের কাছ থেকে বিস্তারিত জেনে ঈদগড় বাজারে সংবাদ দেওয়া হয়। সেখানকার বাসিন্দা ও শ্রমিকরা ব্যারিকেড় দিয়ে সিএনজিটি জব্দ এবং জড়িত ৪ জনকে ধৃত করে।

পরে রামু থানার একদল পুলিশ ঈদগড় থেকে ধৃতদের উদ্ধার করে ঈদগাঁও থানায় হস্তান্তর করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net