1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রদানকারী প্রতারক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রদানকারী প্রতারক গ্রেপ্তার

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৩২৬ বার

অরুণ রতন নাথ নামে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় প্রদানকারী প্রতারককে গ্রেপ্তার করেছে মাধবদী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায় বুধবার বিকেলে মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় অরুণ রতন নাথ নিজেকে র‌্যাব হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে একটি কাভার ভ্যান চালকের কাছ থেকে থেকে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চালক টাকা দিতে না পারায় সে চালকের ওপর ক্ষিপ্ত হয়। তার আচার-আচরণ সন্দেহ হলে আশপাশে উপস্থিত লোকজন মাধবদী থানা পুলিশকে বিষয়টি অবগত করে। মাধবদী থানার এসআই আব্দুল হক সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করলে সে র‌্যাব হেডকোয়ার্টারের আবার কখনো নারায়ণগঞ্জ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিল বলে দাবি করে। খোঁজ নিয়ে জানাযায় এ নামে নারায়ণগঞ্জ জেলায় কোন পুলিশ কর্মকর্তা চাকরিরত ছিল না।

পরে প্রতারক অতিরিক্ত পুলিশ সুপার কে গ্রেপ্তার করে থানায় নেওয়া হলে সে তার অপরাধ স্বীকার করে। সে আরো জানায় পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাঁদাবাজি করে আসছিল। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করা হয়। আসামি অরুণ রতন নাথ চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার জনারদনপুর গ্রামের সুব্রত নাথ এর পুত্র। তার বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net