1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা- থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি

আদিতমারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টা- থানায় মামলা

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৮৩ বার

লালমনিরটের আদিতমারী উপজেলার সারপুকুর গিলাবাড়ী গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রুবেল (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। সে ওই গ্রামের মজিবর রহমানের ছেলে।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, অভিযুক্ত রুবেলের সাথে ওই স্কুলছাত্রীর ২ বছর প্রেমের সম্পর্ক ছিল।

বাড়ীতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে ঘরে ঢুকিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চায় অভিযুক্ত রুবেল। ধস্তাধস্তির একপর্যায়ে স্কুলছাত্রীর আত্নচিৎকার শুনে লোক-জন জড়ো হলে রুবেল পালিয়ে যায়। পরদিন ভোরে স্থানিয় ইউপি সদস্য ও লোকজনের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছিয়ে দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার কথা হয়। কিন্তু অভিযুক্ত রুবেল সালিশে উপস্থিত না হয়ে আত্মগোপন করে। অভিযোগে এমনটি উল্লেখ করেছে ভুক্তভোগী কিশোরী।

পরে বাধ্য হয়ে ওই স্কুলছাত্রী নিজেই বাদী হয়ে ১৫ জুন আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে অভিযুক্ত রুবেলের সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেলে, বাড়িতে কোন পুরুষ মানুষ পাওয়া যায়নি। রুবেলের মা বলেন, গত ৩মাস থেকে আমার ছেলে ঢাকায় আছে।
বিষয়টি নিয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ সংক্রান্তে একটি মামলা দায়ের হয়েছে। আসামির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net