1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গভীর রাতে রাজশাহী প্রবেশের সময় চাঁপাইয়ের ৪৬ জনকে ফেরত পাঠিয়েছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

গভীর রাতে রাজশাহী প্রবেশের সময় চাঁপাইয়ের ৪৬ জনকে ফেরত পাঠিয়েছে পুলিশ

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৫০ বার

লকডাউনের বিধি-নিষেধ অমান্য করে চলে আসায় রাজশাহী থেকে ৪৬ জনকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ থেকে গভীর রাতে একটি মাইক্রোবাসে ১২ জন, দুইটি অটোরিকশায় ১৪ জন ও ৪টি সিএনজিতে ২০ জন রাজশাহীতে চলে আসে।

এসময় বুধবার ১২টার দিকে নগরের কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুর ও কাঠালবাড়িয়া ঢালুর মোড় স্থানীয় যুবকরা তাদের আটকে দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়। তাদের অধিকাংশই কাজের সন্ধানে ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী শহরে আসছিল।

হাড়–পুর এলাকার যুবক রবিউল ইসলাম রবি জানান, বুধবার রাত ১২টার দিকে হাডুপুর শহর রক্ষা বাঁধের উপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনে লোকজন রাজশাহী প্রবেশ করছিলো। এ সময় সন্দেহ হলে একটি মাইক্রোবাসসহ সাতটি যানবাহন থামানো হয়। যাদে চাঁপাইনবাবগঞ্জের ৪৬ জন লোক ছিল। পরিচয় জানতে চাইলে তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছে বলে জানায়। সাথে সাথে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়।
কাশিয়াডাঙ্গা থানার ওসি মাসুদ পারভেজ জানান, অটোরিকশা, সিএনজি ও মাইক্রোবাস ভাড়া করে রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পকেট রাস্তা ধরে তারা রাজশাহীতে প্রবেশ করে। এসময় হাডুপুর ও কাঁঠালবাড়িয়া এলাকার যুবকরা আটকে দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের গাড়িসহ চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net