ঢাকা   ০১:২৮:৪৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

গুইমারাতে ৩ মধ্যপকে ভ্রাম্যমান আদালতের ১৫ দিনের জেল ১ জনের বিরোদ্ধে মামলা

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৪৫৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনের নামে মামলা দেওয়া হয়েছে।
২২ জুন মঙ্গলবার গুইমারা বাজার সংলগ্ন সি এন্ড বি এলাকায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। অভিযানে মদ্যপ অবস্থায় ৩ জন ও ২০ লিটার মদসহ এক নারীকে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমতিয়াজ (২৫) পিতা ইলিয়াছ আনোয়ারা চট্রগ্রাম, উশাপ্রু মারমা ( ২৮)পিতা চাইথোয়াই মারমা সিংগুলিপাড়া, বেলাল( ৪০) পিতা আবুল খায়ের জালিয়াপাড়া, গুইমারা খাগড়াছড়ি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তাছাড়া প্রায় ২০ লিটার মদসহ আটক পুষ্পরেখা চাকমা (৫১)স্বামী অমরজিৎ চাকমা নামের নারী ব্যাবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুইমারা থানায় মামলা হয়েছে যার নং ০৪ তারিখ ২২/০৬/২০২১ ইং।
অপরদিকে স্বাস্থ্যাবিধি না মানায় ১০ জনকে ১ হাজার জরিমানা করেছে একই ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি