1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৭৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বাতিসা ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।

চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেবিডের পরিচালনায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মো: ফারুক হোসেন মজুমদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: একরামুল হক ভূঁইয়া মিন্টু, বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: আব্দুর রহিম ভূঁইয়া জসিম, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজাদ পালোয়ান হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান মিজান, চিওড়া ইউনিয়ন যুবদল নেতা মো: কাজী রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মোস্তাক আহম্মেদ, মো: মোজাম্মেল হক মাসুম, মো: কামাল হোসেন, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মো: বেলাল হোসেন, মো: রাজা মিয়া, মহি উদ্দীন হান্নান, মো: নেয়ামত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদল নেতা মো: ফরিদ খাঁন প্রমুখ।

এসময় কাশিনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: আব্দুস সাত্তার, মো: মোরশেদ আলম প্রান্ত, উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা মো: শাহনেওয়াজ, কাজী মো: শামীম আকবর, মো: শাহজাহান, মো: আবুল খায়ের, মো: নাজমুল হাসান,বাতিসা ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মো: ফারুক হোসেন মজুমদারকে আহবায়ক, মো: নেয়ামত উল্লাহকে ১নং যুগ্ম আহবায়ক ও কাজী মো: বেলাল হোসেনকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net