1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পেঁয়াজ কেজিতে বেড়েছে ২২ থেকে ২৫ টাকা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন

পেঁয়াজ কেজিতে বেড়েছে ২২ থেকে ২৫ টাকা

মঈন উদ্দীন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩১৫ বার

রাজশাহীতে চার দিনের ব্যবধানে কেজিতে ২২ থেকে ২৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে দাম বেড়ে পাইকারে ৫৫ টাকা ও খুচরায় ৬২/৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা সরবরাহ কম থাকায় অজুহাত দেখালেন। রাজশাহীর সাহেববাজার মাস্টারপাড়ার পাইকারি ব্যবসায়ীরা জানান,, ‘দূর্গাপুর থেকে পেঁয়াজ কিনেছে ২ হাজার ২০০ টাকা মণ দরে। বাজারে পেঁয়াজের আমদানি কম। এছাড়া করোনার কারণে ভারত থেকে পেঁয়াজ আসছে না। তাই দেশি পেঁয়াজের ওপর চাহিদা বেশি হওয়ায় দামে বাড়তি।’ বায়া বাজারের খুচরা ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, খড়খড়ি বাজার থেকে তিনি ২৪শ‘ টাকা দরে পেঁয়াজ ক্রয় করেছেন।

অন্য পাইকারি ব্যবসায়ীরা জানান, ২ হাজার ৪শো থেকে ২৫শো টাকা মণ দরে পেঁয়াজ কিনতে হচ্ছে। তবে দাম বাড়ার কারণ জানা যাচ্ছে না। বেশি দাম দিয়ে কিনলে তো বেশি দামে বিক্রি করতেই হবে। আমরা পাইকাররা সীমিত লাভে মাল ছেড়ে দেয়।

ক্রেতারা জানান, ‘গত শনিবার ৩৫ থেকে ৪০ টাকায় দরে পেঁয়াজ কিনেছি। আজ বৃহস্পতিবার ৬৫ টাকা। মাঝে যদিও কিছু দিন কম ছিলো। কিন্তু আবার পেঁয়াজের আগের অবস্থার দিকে যাচ্ছে।
তারা আরও বলেন, বিক্রেতারা দাম বাড়ার কারণ ঠিকঠাক বলতে পারে না। শুধু তারা সরবরাহ কমের অজুহাত দেয়। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের বাজার মনিটরিং দরকার।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net