1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রায় চার বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখার পর কাতারে নিজেদের রাষ্ট্রদূত পাঠিয়েছে সৌদি আরব। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল

প্রায় চার বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখার পর কাতারে নিজেদের রাষ্ট্রদূত পাঠিয়েছে সৌদি আরব।

কাতার প্রতিনিধিঃ মোঃ আরাফাত হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৮৬ বার

প্রায় চার বছর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রাখার পর কাতারে নিজেদের রাষ্ট্রদূত ফেরত পাঠিয়েছে সৌদি আরব।

সোমবার দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মানসুর বিন খালেদ বিন ফারহান আল সৌদ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আল সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন।

এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের পেশাগত সাফল্য কামনা করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মানসুর বিন খালেদ বিন ফারহান আল সৌদ এর আগে ২০১২ সালে স্পেনে সৌদি আরবের বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন।

গত ৫ জানুয়ারি সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সৌদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের।

এর পরই সৌদি আরবের আকাশপথ, জল ও স্থলসীমান্ত কাতারের জন্য খুলে দেওয়া হয়।

২০১৭ সালের মাঝামাঝি সময়ে সন্ত্রাসে মদদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক, বাণিজ্য সম্পর্ক ছিন্ন করাসহ ভ্রমণও বন্ধ করেছিল সৌদি আরবসহ বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। তবে সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।

ওই সময় অবরোধ প্রত্যাহারের জন্য ১৩টি শর্ত জুড়ে দেওয়া হল কাতারের সামনে। তুরস্ক এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, কাতার থেকে তুরস্কের সামরিক ঘাঁটি তুলে নেওয়া এবং আলজাজিরা টেলিভিশন বন্ধ করা ছিল তাদের মধ্যে অন্যতম।

তবে সৌদি জোটের দাবি প্রত্যাখ্যান করে উল্টো তুরস্কের দিকে আরও বেশি ঝুঁকে পড়ে কাতার। তুরস্কও কাতারের সমর্থনে এগিয়ে আসে।

সৌদি আরবসহ চার দেশ, অন্যদিকে কাতার, এ দু’তরফের ঝগড়ায় মধ্যস্থতার ভূমিকা নেয় কুয়েত। ডিসেম্বরে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

২০২১ সালের শুরুর দিকে অবরোধ প্রত্যাহার করে কাতারের সঙ্গে দ্বন্দ্ব মেটানোর চুক্তি করে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net