1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ফকিরহাটের মেধাবী ছাত্রীর মৃত্যু

নইন আবু নাঈম বাগেরহাটঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৪১ বার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) খুলনার লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন।

ফকিরহাটের আট্টাকা গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো। করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলা। আজ চাচার সাথে মটরসাইকেল যোগে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে। উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল ব্রেক করলে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেধাবী ও শান্তশিষ্ট হওয়ায় সকলের কাছে শার্লী সকলের কাছে প্রিয় ছিলো। প্রাণচঞ্চল্যে ভরা এমন একজন মেয়ের মৃত্যুতে তার গ্রামের বাড়ি আট্টাকীতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

মেহেরুন্নেছা শার্লীর মরদেহ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাড়ি নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net