1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে হতদরিদ্র ৫ শত পরিবারের মাঝে ৫ হাজারকেজি চাউল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ 

মাগুরার শ্রীপুরে হতদরিদ্র ৫ শত পরিবারের মাঝে ৫ হাজারকেজি চাউল বিতরণ

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৪৪ বার

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নে করোনা কালীন সময়ে ক্ষতিগ্রস্হ ৫ শত পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৫ হাজার কেজি চাউল বিতরণ করা হয়েছে।
২৭ জুন রবিবার দুপুরে দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের নেতৃত্বে দারিয়াপুর ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের ৫ শত নারী-পুরুষের মাঝে এ চাউল বিতরণ করা হয়।

আনুষ্ঠানিক ভাবে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নওশের আলী, মোঃ নবুওয়াত আলী, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ জামাল উদ্দিন, মোঃ ইলিয়াছ, মোঃ হামজা, মোঃ সাইদ বিশ্বাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সমাদ্দার, মিনা বেগম ও হিমানি বেগম।

এ সময় দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন কানন বলেন, করোনাকালীন সময় শতভাগ উপস্হিতিতে ৫ শত হতদরিদ্রের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। করোনাকালীন সময়ে এবং লকডাউনের মধ্যে এই চাউল পেয়ে তারা অনেক উপকৃত হবে বলে আমরা মনে করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net