1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের চিকদাইরে দু' ব্যবসায়ী মৃত্যু- দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার  

রাউজানের চিকদাইরে দু’ ব্যবসায়ী মৃত্যু- দাফন সম্পন্ন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩০৯ বার

রাউজানের চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুই ব্যবসায়ী ইন্তেকাল করেন ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্ন- ইলাহী রাজেউন)। তারা হলেন ওই এলাকার জামাল খন্দকার বাড়ীর মৃত আব্দুল কাদের সওদাগরের বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবারক উল্লাহ (৫৫), হযরত কলিম উল্লাহ শাহ ও হযরত রহিম উল্লাহ শাহ বাড়ির মৃত হাজী আসহাব উদ্দিনেের বড় পুত্র মোহাম্মদ হানিফ (৫৮)।

মোবারক বুধবার সন্ধ্যায় স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে চমক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে- এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকাল ১১টায় চিকদাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। হানিফ মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে -দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। বুধবার ভোর রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় হযরত গাউসুল আজম মাইজভান্ডারী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সি আই পি ইয়াছিন চৌধুরী, আ.লীগ নেতা জসিম উদ্দীন, জাকের হোসেন মাষ্টার, আলমগীর কবির চৌধুরী, মোহাম্মদ মোফাচ্ছেল হায়দার, মোহাম্মদ আলমগীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দুইজনের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net