1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
র‌্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী, ঢাকা) এর অভিযান ডেমরায় গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

র‌্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী, ঢাকা) এর অভিযান ডেমরায় গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৪৭৫ বার

রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (ধলপুর,যাত্রাবাড়ী, ঢাকা) এর অভিযান মো. সোহেল (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ২০ হাজার টাকা। শুক্রবার বেলা ১১ টায় তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির সময় ডগাইর পূর্বপাড়া নান্টু ভূঁইয়া রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন নয়া আটি মুক্তিনগর এলাকার মৃত সফিউদ্দিনের ছেলে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ডেমরা সোহেলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার মাদক চোরাকারবারি সোহেল ভ্রাম্যমানভাবে ডেমরা ও আশপাশের থানা এলাকায় গাঁজাসহ নানা প্রকার মাদক বিক্রি করে যুবসমাজকে ধ্বংস করে আসছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net