1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় থানায় অভিযোগ দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় থানায় অভিযোগ দায়ের

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৫৪ বার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)কে নিয়ে ফেইসবুকে কটুক্তি মূলক স্ট্যাটাস দেয়ায় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
১৮ই জুন (শুক্রবার) সন্ধ্যা ৭ টায় নোয়াখালী কবিরহাট থানায় কবিরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় কবিরহাট উপজেলার উত্তমপুর লামছি গ্রামের ইউসুফ ভূঁইয়া’র ছেলে জিয়াউর রহমান সম্রাট (৩৫) বৃহস্পতিবার (১৭ ই জুন) রাত ১২ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি SOMRAT SF থেকে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করে স্ট্যাটাস দিয়ে তার দীর্ঘদিনের অর্জিত সম্মান ক্ষুন্ন করেছে। জিয়াউর রহমান সম্রাট নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক পদে কর্মরত আছেন। তার এই স্ট্যাটাসে নোয়াখালী জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউর রহমান সম্রাটের ফেইসবুক স্ট্যাটাসের সকল প্রমানসহ থানায় অভিযোগ করেছি। প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে আমরা দলীয় কর্মসূচি ঘোষণা দিব। এলাকাবসী সূত্রে জনাযায় সম্রাট স্থানীয় এমপি পুত্র শাবাব চৌধুরীর ব্যক্তিগত সহকারী, তাই এই স্ট্যাটাসের কারনে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই ব্যাপারে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বডুয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net