1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিদায় ও নবাগত বরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২০ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার পবিত্র ঈদুল আজহা ২৮ মে সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শাহ আমানত শাহ (রহ)’র বার্ষিক ওরস অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  মাগুরায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন  এসি বাসের ধাক্কায় নিহত ১, যাত্রী ছাউনি থেকে চালকের মরদেহ উদ্ধার 

আনোয়ারায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারের বিদায় ও নবাগত বরণ

আনোয়ারা সংবাদদাতা ঃ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৩৪৯ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের বিদায় ও নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো আনোয়ারুল কাদেরের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে উপজেলার আনোয়ারা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হল রুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীলের সঞ্চালনায় ও প্রধান শিক্ষক সমিতির সভাপতি কে এম ছরোয়ার হোসাইন এর সভাপতিত্বে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো বেলাল হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: আনোয়ারুল কাদের, বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য ও বিটন চন্দ্র দেব।

বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্যের সম্মানে মানপত্র পাঠ করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক রতন কান্তি শীল ।

আনোয়ারা উপজেলায় দায়িত্বকালীন বিদায়ী সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য’র কর্মময় সময়ের বিভিন্ন প্রশংসনীয় তৎপরতা, অবদান ও ভূমিকার কথা তুলে ধরে বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক সমিতির সহ সভাপতি মিতা দে , কে এম এরশাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক পুলক কুমার সেন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net