1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, যৌথ বাহিনীর প্রচেষ্টায় রক্ষা পেল বহুতল ভবন  চাঁদাবাজি করলে পুলিশে দিন, পুরস্কার পাবেন: এমপি কাজল চট্টগ্রাম-১৪ আসনের ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত  চন্দনাইশ-সাতকানিয়াবাসীর ভালোবাসায় সিক্ত নব নির্বাচিত এমপি জসিম উদ্দীন আহমেদ ঈদগাঁওয়ে রাক্ষুসে ডেভলাপারের নাটকীয় সংবাদ সম্মেলন ও দোকান দখলের নয়া ফাঁদ! কুমিল্লা-৯ আসনের এমপি আবুল কালামকে মন্ত্রী হিসেবে দেখতে চায় লাকসাম-মনোহরগঞ্জবাসী চৌদ্দগ্রামে গণভোটের পূর্ণাঙ্গ ফলাফল গ্রহণ করলেন এনসিপি’র অ্যাম্বাসেডর সুফিয়ান রায়হান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতের নায়েবে আমীর ডা. তাহের বিজয়ী ৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী 

ঈদগাঁওতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৩৪৫ বার

কক্সবাজার সদরের ঈদগাঁওতে জন্মনিবন্ধন এবং পাসপোর্ট বাতিল, ভোটার তালিকা থেকে নাম কর্তন ও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের শরনার্থী ক্যাম্পে হস্তান্তরের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় জনগন।

২৬ জুন শনিবার ঈদগাঁও বাস ষ্টেশনে ইসলামাবাদ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বশির আহমদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অংশ নেয়।

মায়ানমার থেকে আসা প্রায় ২শতাধিক রোহিঙ্গা নারী পুরুষ দীর্ঘদিন ধরে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এসে অবৈধ বসতি স্থাপন করে এবং বেশীরভাগ রোহিঙ্গা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নিজেদের নাম ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করতে সক্ষম হয়।

এমনকি একই পরিবারের ৮ জনের নামে বাংলাদেশী পাসপোর্টও ইস্যু করে সংশ্লিষ্ঠ কতৃপক্ষ।

যারা বর্তমানে মধ্যপ্রাচ্যের সৌদি আরবে বাংলাদেশী প্রবাসী হিসেবে অবস্থান করছেন। এ ব্যাপারে দুদক দীর্ঘ তদন্ত শেষে চলতি মাসের ১৭ জুন দুদকের উপ-সহকারী পরিচালক মোঃ শরীফ উদ্দিন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ (কক্সবাজার) বাদী হয়ে মামলা রজু করেছেন। যার নং-২। ধারা ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দঃবিঃ তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২)।

মানববন্ধনকারীরা এসব রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে নাম কর্তন, জন্মনিবদ্ধন বাতিল, পাসপোর্ট বাজেয়াপ্ত এবং এসব রোহিঙ্গাদের অবিলম্বে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি জোর দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net