ঢাকা   ০৫:৫১:২৭ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯

কর্ণফুলীর মইজ্জার টেকে বাসে বাসে মুখোমুখি সংঘর্ষ নিহত ৭

নিজস্ব প্রতিনিধি::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৫৪৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কর্ণফুলী উপজেলার মইজ্জার টেক এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত ২০ জনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সবমিলিয়ে এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। আহত অন্যান্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ জুন) দুপুর ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মইজ্জার টেক সিএনজি ফিলিং স্টেশনের সামনে উল্টো দিক থেকে আসা বিআরটিসির বাস একটি লোকাল বাসকে সামনে থেকে ধাক্কা দেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল মাহমুদ বলেন, ‘মইজ্জার টেক এলাকায় শহর থেকে পটিয়াগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে পটিয়া থেকে শহরগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিআরটিসির বাসটি উল্টো দিকে গিয়ে লোকাল বাসকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটে।’

তিনি আরো বলেন, ঘটনাস্থলেই ৭ জন মারা গেছেন এবং ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সকলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি