1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

চকরিয়া প্রবাসী ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার কমিটি গঠন

চকরিয়া প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৬২ বার

চকরিয়া প্রবাসী ইউনিয়নের সংযুক্ত আরব আমিরাতের দুবাই শাখার কমিটি গঠন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চকরিয়া প্রবাসী ইউনিয়নের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা চেয়ারম্যন মো. মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল হক নিরবের নির্দেশনায় রোববার (২৩মে) দুবাই’র স্থানীয় একটি মিলনায়তনে কমিটি গঠনোত্তর এক সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় উপদেষ্টা খান বাহাদুর আবুহেনা মাহমুদের সভাপতিত্বে ও দুবাই শাখার সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ সায়েম। অনুষ্ঠানে সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আলমগীর হোসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা হামিদ হোছন, আলহাজ্ব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোহাম্মদ আসাফ উদ্দিন, চকরিয়া উপজেলা শাখার আহবায়ক আবদুল হামিদ ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ নুরুল কাদের। পুরো অনুষ্ঠান সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহীনুল ইসলাম শাহিন।

এদিকে সভা শেষে সংযুক্ত আরব আমিরাত শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবুহেনা মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের যৌথ সিদ্ধান্তক্রমে দুবাই শাখার ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহিনুল ইসলামকে সভাপতি ও এম. নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net