1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান

চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে

এম আর আমিন, চট্টগ্রাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১২ বার

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগীদের জন্য পিএইচপি গ্রুপের এ্যাম্বুলেন্স উপহার

সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, আগে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তেমন পরিচিতি ছিলনা। দেশে করোনা ভাইরাস আসার পর কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য সর্বপ্রথম একমাত্র ভরসাস্থল ও আস্থার ঠিকানায় পরিণত হয় এ হাসপাতাল। প্রথমাবস্থায় কোভিড রোগীদের চিকিৎসার জন্য এ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা ও এস.আলম গ্রফসহ ধর্নাঢ্য ব্যবসায়ীদের সহযোগিতায় ভেন্টিলেটর, হাই ফ্লু ন্যাজাল ক্যানোলা, প্রয়োজনীয় আইসিইউ বেড সংযোজন ও লিকুইড অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে বর্তমানে এটি পরিপূর্ণ হাসপাতাল হিসেবে বাংলাদেশে পরিচিতি লাভ করেছে।

এ হাসপাতালের জন্য এমআরআই ও ডাইলাইসিস মেশিনসহ এইচডিইউ বেড স্থাপনে সহযোগিতা করা হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আগামীতে এ হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে।

আজ ১১ জুন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পিএইচপি গ্রফপের সুফি মিজান ফাউন্ডেশনের পক্ষ থেকে জেনারেল হাসপাতালের জন্য উপহার হিসেবে একটি এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির হাতে এ্যাম্বুলেন্সে চাবি হস্তান্তর করেন।পিইচপি অটো মোবাইলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
তিনি বলেন, পিএইচপি পরিবারের প্রধান সুফি মিজান ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবাই কাজ করে যাচ্ছে। আমাদেও দেশে বিদেশ থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ী আমদানী করা হয়। কিন্তু পিএইচপি পরিবার অন্যান্য পণ্য উৎপাদনের পাশাপাশি দেশে গাড়ী তৈরী করে বাজারজাত করছে। এটা আমাদের জন্য বড় পাওনা।

জেনারেল হাসপাতালে উপহার হিসেবে একটি এ্যাম্বুলেন্স প্রদান করায় তিনি পিএইচপি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী ও । বক্তব্য রাখেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক কনসালট্যান্ট ডা. অজয় দাশ। সিটি করপোরেশনের ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীসহ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net